calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / টাকা গেল কই’ ‘জনগণ তো বিদ্যুৎবিল বকেয়া রাখেনি,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

টাকা গেল কই’ ‘জনগণ তো বিদ্যুৎবিল বকেয়া রাখেনি,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কথা বলে এখন ঠিকমতো বিদ্যুৎ দিতে পারছে না। টাকা না থাকায় কয়লা কিনতে পারছে না। কয়লার অভাবে পায়রা ও রামপালসহ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ • বিকাল ০৫:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৩ বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জে আগানগর ইউনিয়ন বিএনপি আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, টাকা নাই অথচ সাত লাখ কোটি টাকার বাজেট দেয়- এই হল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী বলেন, যেই মাটিতে রক্ত ঝরে সে মাটি আরো প্রতিবাদী হয়ে ওঠে। কেরানীগঞ্জের মাটি থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলে দিতে চাই আপনার অবৈধ-দুঃশাসনে আমার রক্ত ঝরেছে, এতে আরো শক্তিশালী হয়ে রাজপথে নেমেছি।

আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ খানের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ইশা খাঁ প্রমুখ।

tag ট্যাগ: #1111