calendar_today শনিবার, ২২ কার্তিক ১৪৩৩ • ৭ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘৭ নভেম্বরের চেতনার ফলেই সফল হয়েছে জুলাই গণঅভ্যুত্থান’: রুহুল কবির রিজভী ◆ ২৬ বছর পর পরিবর্তন: খাগড়াছড়ি জেলা জামায়াতের নতুন আমির ◆ জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ নিহত ৪ ◆ গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ ◆ মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬ ◆ ‘বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেব না’: ৭ নভেম্বরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ ইয়েমেনে জনাকীর্ণ বাজারে বিমান হামলা: নিহত অন্তত ৩০, পাল্টাপাল্টি দোষারোপ ◆ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◆ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ◆ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন
home হোম / সারা বাংলা / জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ নিহত ৪
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ নিহত ৪

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন. এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬ • দুপুর ০১:২৩
history আপডেট: ১৩ মিনিট আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

নিহত ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা. এ ছাড়া দুর্ঘটনায় প্রাণ হারানো অপর ব্যক্তি শওকত হাসান লিখন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি অটোরিকশা. পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়. একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও ট্রাকটির চাপায় পড়ে. এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্যান্য ব্যক্তিদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখন মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে. এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।