calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / খুলনায় ভাড়াটিয়াকে লাঠিপেটায় হত্যা: মালিক ও স্ত্রী আটক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

খুলনায় ভাড়াটিয়াকে লাঠিপেটায় হত্যা: মালিক ও স্ত্রী আটক

খুলনা নগরীতে ভাড়া-সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। আজ রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

person
ডেস্ক নিউজ verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:২৭
history আপডেট: ৯ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২২ বার পঠিত

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর বসুপাড়া বকুলতলা শতরুপার মোড় এলাকায় ভাড়া নিয়ে বাড়ির মালিক মজলিস খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে বাড়ির মালিক মজলিস খান হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এএসআই আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।