calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / ছোবল দেওয়ার পর সাপ ধরে হাসপাতালে হাজির, রোগীকে রাখা হলো পর্যবেক্ষণে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ছোবল দেওয়ার পর সাপ ধরে হাসপাতালে হাজির, রোগীকে রাখা হলো পর্যবেক্ষণে

সাপের ছোবল খাওয়ার পর মুঠোফোনের আলো জ্বেলে সেই সাপই ধরে হাসপাতালে নিয়ে গেছেন আবদুল কাদের (৫০) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। চিকিৎসকেরা জানিয়েছেন, ধরা সাপটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ • সকাল ১১:১৬
history আপডেট: ৫ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৫ বার পঠিত

আবদুল কাদেরের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামে। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি সাপ তাঁকে ছোবল দেয়। এরপর মুঠোফোনের আলো জ্বেলে খুঁজে সাপটি ধরে ফেলেন তিনি।

পরে স্থানীয় লোকজনকে ডেকে তাঁদের সহযোগিতায় সাপটিকে একটি প্লাস্টিকের বস্তায় ভরেন। এরপর সাপটি সঙ্গে নিয়েই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। আঙ্গারগাড়া এলাকা সখীপুরের কাছাকাছি হওয়ায় দ্রুত সেখানে পৌঁছান আবদুল কাদের।

সাপ দেখতে হাসপাতালে ভিড়

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আবদুল কাদের জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে পৌঁছান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাপটি দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে। পরে আবদুল কাদেরের স্বজনেরা একজন সাপুড়েকে ডেকে আনেন। সাপুড়ে এসে সাপটি নিয়ে যান।

পর্যবেক্ষণে রাখা হয়েছে রোগীকে

চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির বলেন, আবদুল কাদেরের সাহস দেখে তিনি অবাক হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর সাপটি বিষধর নয় বলে জানা গেছে। এ কারণে তাঁকে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সেলিম কবির বলেন, কাউকে সাপে কামড়ালে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। সাপ ধরতে যাওয়া বিপজ্জনক এবং এতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।