calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / তিন ভারতীয় নাগরিকের হারানো পাসপোর্ট ও মূল্যবান মালামাল ফিরিয়ে দিল পুলিশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

তিন ভারতীয় নাগরিকের হারানো পাসপোর্ট ও মূল্যবান মালামাল ফিরিয়ে দিল পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে উদ্ধার করা তিন ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ফিরিয়ে দিয়েছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। হারানো গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই...

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ • সকাল ০৯:১৭
history আপডেট: ১০ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

শনিবার (২৪ অক্টোবর) ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন থেকে তিন ভারতীয় নাগরিকের ব্যাগ, পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগ নেয় ভৈরব রেলওয়ে থানা পুলিশ। একপর্যায়ে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন পুলিশ সদস্যরা। এরপর যাচাই-বাছাই শেষে তাঁদের হাতে উদ্ধার করা মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মালামাল দ্রুত প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁরা। পরে যোগাযোগ স্থাপন সম্ভব হলে তাঁদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য মূল্যবান মালামাল সযত্নে বুঝিয়ে দেওয়া হয়।

মালামাল ফিরে পেয়ে ওই ভারতীয় নাগরিকরা জানান, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার পর তাঁরা আশা করেছিলেন, সেগুলো হয়তো আর ফিরে পাবেন না। তবে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতায় তাঁরা বিস্মিত হয়েছেন। এ জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ বাংলাদেশ পুলিশের দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।