calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / সারা বাংলা / অতিষ্ঠ মোহনপুরের ধুরইল গ্রামের মানুষ,দিনে কুকুর, রাতে শেয়ালের উৎপাত,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

অতিষ্ঠ মোহনপুরের ধুরইল গ্রামের মানুষ,দিনে কুকুর, রাতে শেয়ালের উৎপাত,

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দিনের বেলায় কুকুরের আতঙ্ক, আর সন্ধ্যা নামলেই শেয়ালের উৎপাত—এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ • বিকাল ০৪:৪২
history আপডেট: ২০ দিন আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৯ বার পঠিত

গ্রামবাসীর অভিযোগ, দিনের বেলায় বিভিন্ন সড়ক ও পাড়ায় বেওয়ারিশ কুকুরের দল ঘুরে বেড়াচ্ছে। চলাচলের সময় হঠাৎ এসব কুকুর মানুষের ওপর আক্রমণ করছে। অন্যদিকে, সন্ধ্যার পর শেয়ালের আনাগোনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ফলে প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হতে ভয় পাচ্ছেন। শিশুদের একা বাইরে যেতে দিতেও সাহস পাচ্ছেন না অভিভাবকরা।

 

এ অবস্থায় ধুরইল ইউনিয়নের বাসিন্দারা নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের আক্রমণে আরও মানুষ আহত হতে পারেন।

 

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং শেয়ালের আনাগোনা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

 

প্যানেল চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম বলেন" আমরা ইউএনও মহোদয় এবং প্রানি সম্পদ কর্মকর্তার সাথে কথা বলবো কোন ব্যবস্হা গ্রহন করা যায় কি না।