calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / সিলেটের সীমান্তে কৃষিজমি থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সিলেটের সীমান্তে কৃষিজমি থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তসংলগ্ন এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ • দুপুর ১২:১০
history আপডেট: ২৩ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

শাহিন আহমদ কানাইঘাট উপজেলার কেউটি হাওর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি কৃষিকাজ করতেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের স্থানটি দুর্গম সীমান্ত এলাকায় অবস্থিত। সেখানে নৌকা ও মোটরসাইকেলে যাতায়াত করতে হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, শাহিন কৃষিকাজ করলেও সীমান্তবর্তী এলাকায় বসবাসের কারণে মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়াপুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। পুলিশের প্রাথমিক ধারণা, ভারত সীমান্তে প্রবেশের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরে বাংলাদেশের সীমান্ত এলাকায় এসে মারা যান।

তবে কে বা কারা তাঁকে গুলি করেছে এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন।