calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / সাতকানিয়া থানায় নতুন ওসি আলী‌মের যোগদান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

সাতকানিয়া থানায় নতুন ওসি আলী‌মের যোগদান

সাতকানিয়া থানায় নতুন ওসি আলী‌মের যোগদান চট্টগ্রামের সাতকানিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আবদুল আলীম যোগদান ক‌রেছন। গতকাল ১৮ সে‌প্টেম্বর ২০২৬ শুক্রুবার সন্ধ্যায় তি‌নি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ১২:৫২
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২১ বার পঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয় থেকে গত ১৬ সে‌প্টেম্বর ২০২৬ তা‌রি‌খে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল আলীম ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলায় যোগদান করেন। তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ পদে বদলি/পদায়ন করা হয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক আদেশে সাতকানিয়া থানার তৎকালীন ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে বদলি করা হয়। ওই আদেশে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছিল এবং ২২ সেপ্টেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে বলা হয়।নতুন ওসি মোহাম্মদ আবদুল আলী‌মের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাতকানিয়া থানার নেতৃত্বে পরিবর্তন এলো। তার দায়িত্ব গ্রহণের সময় থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।এ অবস্থায় নতুন ওসির কাছে স্থানীয়দের প্রত্যাশা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সাতকানিয়ার

 আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা।