calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / অর্থনীতি / ৩ কোটি ৭৬ লাখ টাকা জে-ক্রিয়েশনে রাজস্ব ফাঁকি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

৩ কোটি ৭৬ লাখ টাকা জে-ক্রিয়েশনে রাজস্ব ফাঁকি

মিরপুরে অনলাইন প্রতিষ্ঠান জে-ক্রিয়েশন অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও ভ্যাট বিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। এইগুলো যাচাই-বাছাই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ০১:২০
history আপডেট: ১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ বিষয়টি জানিয়েছেন।

আল আমিন শেখ জানান, ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (পশ্চিম) কমিশনারের নির্দেশে গত রোববার রাজধানীর মিরপুর এলাকার জে-ক্রিয়েশন নামক অনলাইনভিত্তিক একটি পাঞ্জাবি, শেরোয়ানিসহ তৈরি-পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালানোর হয়েছে। প্রতিষ্ঠানটিতে অভিযানকালে মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মুসক-১২.৩ এর মাধ্যমে সিপিইউসহ দলিলাদি জব্দ করা হয়। তাদের বিক্রয় তথ্য যাচাই-বাছাইয়ে প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি বেড়িয়ে এসেছে। সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করে মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে