calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অর্থনীতি / তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখার তিন দিন পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ • সকাল ১১:১৫
history আপডেট: ১১ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এ সময় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যাচ্ছিল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটে কোনো নিরাপত্তাগত ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়েছিল। বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়। ঝুঁকি পর্যালোচনার পর রোববার সকালে এটি আবার চালু করা হয়েছে।

ওয়েবসাইট বন্ধ থাকলেও এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগেও কোনো বিঘ্ন ঘটেনি।

সম্প্রতি ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। নিরাপত্তা গবেষকেরা সতর্ক করেছেন, ত্রুটিগুলো কাজে লাগিয়ে ঝুঁকিতে থাকা সার্ভারে অননুমোদিত প্রবেশ, তথ্য চুরি কিংবা সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হতে পারে।

এ পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই এবং প্রয়োজনীয় হালনাগাদ কার্যক্রম শুরু করে। যেসব প্রতিষ্ঠান দ্রুত নিরাপত্তা-সংক্রান্ত সংশোধন কার্যকর করতে পারেনি, তাদের কিছু ওয়েবসাইট সতর্কতামূলকভাবে সাময়িক বন্ধ রাখা হয়।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্তও ছিল সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি কমানোর একটি সতর্কতামূলক পদক্ষেপ। তবে ওয়েবসাইটটি বন্ধ থাকার সময় কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে কোনো সাইবার হামলা হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।