calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / শোকজ দুই তহশিলদার বদলী কানুনগো,বিভাগীয় কমিশনারের ভিজিটে ধরা পড়ল গাফিলতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

শোকজ দুই তহশিলদার বদলী কানুনগো,বিভাগীয় কমিশনারের ভিজিটে ধরা পড়ল গাফিলতি

ঝালকাঠির নলছিটি উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরিদর্শনকালে দাপ্তরিক কাজে গাফিলতি ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার)-কে কারণ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ আগস্ট ২০২৬ • সন্ধ্যা ০৬:৫২
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭১ বার পঠিত

অফিস সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে দাপ্তরিক সেবা প্রদানে অবহেলা ও অনিয়মের সত্যতা পাওয়ায় দপদপিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে চরম গাফিলতির অভিযোগে নলছিটি উপজেলা কানুনগোকে তাৎক্ষণিকভাবে বরগুনার তালতলী উপজেলায় বদলির নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সরকারি সেবায় কোনো ধরনের অবহেলা, দুর্নীতি বা সাধারণ জনগণকে হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভূমি অফিসে আগত সেবাগ্রহীতারা যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় নলছিটি ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।