calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু ভোলার ইলিশা-১ কূপে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু ভোলার ইলিশা-১ কূপে

ভোলার ইলিশা-১ কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। শুক্রবার সকালে কূপের মুখে আগুন জ্বালিয়ে গ্যাস উত্তোলন শুরু করা হয়। প্রতিদিন ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলণ করা যাবে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৬:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৭ বার পঠিত

বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার মো. আলমগীর হোসেন জানান, নতুন এ কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কূপে ১৮০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে। তবে গ্যাসের পরিমাণ ২০০ থেকে ২২০ বিসিএফ হতে পারে। আর ২টি পর্যায়ে পরীক্ষা শেষে প্রকৃত মজুদ নির্ধারণ করা যাবে। 

কূপে ৩ স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বাপেক্সের এ কর্মকর্তা। 

ইলিশা-১ কূপ খননের মধ্যদিয়ে জেলায় মোট ৯টি গ্যাস কূপ খনন করা হয়েছে। বোরহানউদ্দিসের শাহবাজপুরে ৬টি, ভোলা নর্থে ২টি ও সর্বশেষ ইলিশা ফিল্ডে একটি কূপ খনন করা হয়।

tag ট্যাগ: #111