calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ
home হোম / সারা বাংলা / জনগণের মন জয় করতে চাই না সস্তা বক্তব্য দিয়ে : খায়রুল কবির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জনগণের মন জয় করতে চাই না সস্তা বক্তব্য দিয়ে : খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমরা শুধু রাজনৈতিক সস্তা বক্তব্য দিয়ে জনগণের মন জয় করতে চাই না। আমার যা বলি তা করি। তাই বলতে চাই, আমরা কথায় নই কাজে বিশ্বাসী। জনগণের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬ • সন্ধ্যা ০৬:৫৬
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৭০ বার পঠিত

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যেসব কাজের কথা বলেছেন ইতোমধ্যেই সেসব কাজ শুরু করেছে। তিনি শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও প্রশংসা কুড়িয়েছেন। জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক আইন মেনে তিনি সাধারণ মানুষের জন রাস্তায় চলাফেরা করেন। তেমনি সব এমপি-মন্ত্রীদেরও সাধারণ মানুষের মতো করে চলাফেরার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গণমানুষের কল্যাণে কাজের নির্দেশ দিয়েছেন। দেশকে দীর্ঘদিনের একটি ধ্বংসস্তূপ থেকে টেনে তুলার কাজ করছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদী ভূমিসেবা মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি খায়রুল কবির খোকন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভূমিসেবাকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। ভূমিসেবা পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়তে হয় সেই লক্ষ্যে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে ওয়ান-স্টপ সার্ভিস দেওয়ারও অনুরোধ জানান তিনি।

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার মেফতাহুল হাসানসহ অন্যরা।

এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার হাতে সম্মাননা তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।