calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / যুবকের গলাকাটা লাশ উদ্ধার হিজলা উপজেলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

যুবকের গলাকাটা লাশ উদ্ধার হিজলা উপজেলায়

বরিশালের হিজলা উপজেলার মেঘনা বয়ারচর থেকে মো. আমির হোসেন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:১০
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২৪ বার পঠিত

নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির কৃষক শপন হাওলাদের বড় ছেলে। 

চরবংশীর চান্দারখাল এলাকার ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে মাছ ধরতে মেঘনা নদীতে যায় আমির। বিকাল ৫টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন আসে আমিরের গলাকাটা লাশ বরিশালের হিজলা উপজেলার বরজালি ইউপির বয়ারচর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে উদ্ধার করেছেন নৌ-পুলিশ।

আমিরের লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। 

হিজলা থানার ওসি মো. আদিল হোসেন জানান, নিহত আমিরের মৃত্যুটি রহস্যজনক। প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সত্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।