calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / সারা বাংলা / জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট পাবলিক প্লেসে ‘দাঁড়িয়ে প্রস্রাব’ করায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট পাবলিক প্লেসে ‘দাঁড়িয়ে প্রস্রাব’ করায়

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘পাবলিক প্লেসে’ দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ • বিকাল ০৪:৫২
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৭২ বার পঠিত

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফি হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। হাটের সময় বাজারে অনেক লোকজন থাকে। বিকালে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। তিনি এই ঘটনা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে ইসলামী দৃষ্টিকোণে বিষয়টি দৃষ্টিকটু বলে অনেকেই জরিমানা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। 

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হয়, তাই ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে যেখানে ওই ব্যক্তি প্রস্রাব করেন সেটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগম পূর্ণ এলাকা কিনা- তিনি নিশ্চিত করতে পারেননি।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, আমি গতকাল শুনেছি উন্মুক্ত স্থানে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বাজার একটি জনসমাগম পূর্ণ এলাকা। এই কারণে তিনি চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।