calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / জাতীয় / নিয়ম ভঙ্গ করলে স্থগিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নিয়ম ভঙ্গ করলে স্থগিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নম্বর পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ • রাত ১২:৩৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৮ বার পঠিত

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন বহিঃপরীক্ষকের মাধ্যমে পরীক্ষা নিলে সংশ্লিষ্ট নম্বরপত্র গ্রহণ করা হবে না এবং পরীক্ষার্থীর ফল স্থগিত থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজগুলোকে ইএমএসে লগইন করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহিঃপরীক্ষক নির্ধারণ, পরীক্ষার্থীর হাজিরাপত্র, ব্ল্যাংক নম্বরপত্র ও পরীক্ষার্থীর তালিকা ডাউনলোড এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। বহিঃপরীক্ষক ও আন্তঃপরীক্ষক পরীক্ষার্থীদের উপস্থিতি যাচাই করে হাজিরাপত্র ও নম্বর ফর্দ পূরণ করবেন। তালিকায় নাম না থাকা কোনো শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে না।

পরীক্ষা শেষে কলেজগুলোকে ইএমএস সফটওয়্যারে লগইন করে নির্ধারিত কোর্স কোড অনুযায়ী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি দিতে হবে। নম্বর পাঠানোর আগে তথ্য সঠিকভাবে যাচাই করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। একবার সার্ভারে নম্বর পাঠানো হলে কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষার বিল এন্ট্রির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা কর্তৃক নির্ধারিত লিংকে প্রবেশ করে পরীক্ষকদের তথ্য সংযোজন ও কনফার্ম করতে হবে। নির্ধারিত সময়ের পর বিল এন্ট্রির লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিল এন্ট্রির সুযোগ থাকবে।