calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / বর বিয়ে বাড়ি থেকে অন্য মে‌য়ে নি‌য়ে পালা‌লেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বর বিয়ে বাড়ি থেকে অন্য মে‌য়ে নি‌য়ে পালা‌লেন

পা‌রিবা‌রিকভা‌বে বি‌য়ে ঠিক হ‌য়ে, ঠিক হয়ে‌ছে দিনক্ষণও। বা‌ড়ির উঠা‌নে বানা‌নো হ‌য়ে‌ছে প‌্যা‌ন্ডেল, রান্না কর‌তে আনা হ‌য়ে‌ছে বড় বড় পা‌তিল, এলাকায় ও আত্নীয় মি‌লে দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছে ৫ শতা‌ধিক মানুষ‌কে। বি‌য়ের অনুষ্ঠা‌ন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০২:২৪
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

র‌বিবার (১৫ ডি‌সেম্বর) দুপু‌রে স‌রেজ‌মি‌নে ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মে আজাহার ব‌্যাপারীর বা‌ড়িতে গি‌য়ে দেখা যায়, বা‌ড়ির উঠানজু‌ড়ে বি‌য়ের অনুষ্ঠা‌নের প‌্যা‌ন্ডেল বানা‌নো, বানা‌নো হ‌য়ে‌ছে বর ক‌নে বসার স্টেজ, বড় বড় পা‌তিল, চেয়ার টে‌বিল উঠান জু‌রে সাজা‌নো। কিন্তু যা‌কে ঘি‌রে এ‌তো আ‌য়োজন আজাহার ব‌্যাপা‌রীর পুত্র জিয়া পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়া মে‌য়ে‌কে বি‌য়ে না ক‌রে অন‌্য মে‌য়ে‌কে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে।

জিয়ার ছোট বোন সোনীয়া জানায়, র‌বিবার তার ভাইয়ের বি‌য়ে কর‌তে যাওয়ার কথা ছিল উপ‌জেলার কা‌কিলাবা‌ড়ি এলাকায়। শ‌নিবার দুপু‌রে বা‌ড়ি থে‌কে পা‌রিবা‌রিক ভাবে যে মে‌য়ে‌র সা‌থে বি‌য়ে ঠিক হ‌য়ে‌ছে তা‌দের বা‌ড়ি‌তে গি‌য়ে গা‌য়ে হলুদের অনুষ্ঠানও করা হ‌য়ে‌ছে কিন্তু তার ভাই পা‌শের গ্রা‌মের আ‌রেক মে‌য়ে নি‌য়ে চ‌লে গে‌ছে, এ খব‌রে তার বাবা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বন্ধ হ‌য়ে‌ গে‌ছে বি‌য়ে‌র অনুষ্ঠান।

ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মের মো: লাভলু মিয়া জানায়, ব‌রের প‌রিবার থে‌কে এলাকার ৫ শতা‌ধিক মানুষ‌কে বি‌য়ের বৌ ভা‌তের দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছে। শনিবার বি‌কে‌লে মে‌য়ের বা‌ড়ি‌তে গা‌য়ে হলু‌দের অনুষ্ঠা‌নে গি‌য়ে‌ছিল ব‌রের বা‌ড়ির লোকজন। র‌বিবার বরযাত্রী নি‌য়ে বি‌য়ে কর‌তে যাওয়ার কথা কিন্তু তার আ‌গে পা‌শের গ্রা‌মের অন‌্য মে‌য়ে‌কে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর।

ফুকুরহা‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান ঘটনার সত্বত‌্যা স্বীকার ক‌রে জান‌ায়, যে মে‌য়ের সা‌থে বি‌য়ে ঠিক হ‌য়ে‌ছিল তা‌কে বি‌য়ে না ক‌রে অন‌্য মে‌য়ে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর এ বিষ‌য়‌টি তি‌নি শু‌নে‌ছেন। যে মে‌য়ে‌কে আজ বি‌য়ে করার কথা ছিল তা‌দের প‌রিবা‌রের লোকজন তার কা‌ছে গি‌য়ে তা‌কে বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছে।