calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / সারা বাংলা / ডেমরা থানার ওসি শফিকুর রহমানকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ডেমরা থানার ওসি শফিকুর রহমানকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আমিনুল ইসলাম

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:২৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত
ডিএমপি ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমানকে প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ডেমরা এলাকায় কর্মরত সাংবাদিকরা। শনিবার ১৮ ফেব্রুয়ারি সাংবাদিক সমাজ ব্যানারে এই মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অফ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান অপরাধ বিচিত্রার সম্পাদক এসএম মোর্শেদ, যাত্রাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক, আনোয়ার হোসেন আকাশসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীগণ।


ডেমরা থানা এলাকার পুর্ববক্সনগরে একটি অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টারে বিএমডিসির ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যাবহার করে চিকিৎসা সেবার নামে মানুষের সাথে প্রতারনা করে আসছিলেন কামরুজ্জামান নামের এক ব্যক্তি।এমন সংবাদের ভিত্তিতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'বাংলা টিভি'র ক্যামেরাপারসন সারোয়ার হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার হৃদয় ইসলামসহ অপর দুই সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন।এসময় ভুয়া ডাক্তার ও তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রিপোর্টার হৃদয়। লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ডেমরা থানার ওসি শফিকুর রহমানকে ফোন দিলে তিনি এসআই সায়মুম কে ঘটনা স্থলে পাঠালে তিনি ভুয়া ডাক্তার ও তার সন্ত্রাসীদের আটক না করে ২ জন সাংবাদিককে পুলিশের গাড়িতে তুলে থানায় এনে আটক করে মামলা দেওয়ার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা দাবি করে।এ সময় তাদের ব্যাবহৃত একটি ক্যামেরা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় আরোএকটি ক্যামেরা এসআই সায়মুম নিজ হেফাজতে নিয়ে হামলার গুরুত্বপূর্ণ ভিডিও ডিলেট করে দেয়। পরবর্তীতে প্রায় ২০ জন বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক থানায় গিয়ে আটক সাংবাদিকদের ছারিয়ে নিয়ে আসেন। ভুয়া ডাক্তারের বিরুদ্ধে হামলার ঘটনায় অভিযোগ দিলে ডেমরা থানার ওসি শফিকুর রহমান সাংবাদিকদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।ওসি সকল সাংবাদিকদের সামনে ভুক্তভোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এবং সাংবাদিক সমাজ কে কটাক্ষ করে কথা বলেন।
tag ট্যাগ: #1111