calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ৫ স্থানে আগুন এক রাতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

৫ স্থানে আগুন এক রাতে

ঢাকা-চট্টগ্রামসহ এক রাতে দেশের চার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে এসব আগুনের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ • দুপুর ১২:৪৬
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৪১ বার পঠিত

রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে, চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী সুপার মার্কেটে, সাভারে একটি কাপড়ের গুদামে এবং রাজধানীর বাড্ডায় একটি মালবাহী লরিতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আগুন লাগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কুরিয়ার সার্ভিসটির কর্মকর্তা-কর্মচারীরা। আগুনে পুরো গোডাউনের মালামালের কোনোটি পুড়ে গেছে, আবার কোনোটি পানিতে নষ্ট হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের উৎকট গন্ধ ছড়িয়েছে চারপাশে।


চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী সুপার মার্কেটে আগুন লাগে রাত সোয়া ১০টার দিকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন,‌ রাত সোয়া ১০টার দিকে কর্ণফুলী সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে যায়। এক ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


সাভারে একটি কাপড়ের গুদামে আগুন লাগে রাত পৌনে ১২টার কিছু আগে। সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের রাজভোগ সুইটমিটের তৃতীয় তলায় ‘মরিয়ম বেগম’ নামে ওই গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার মতো চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


এদিকে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় যান্ত্রিক ত্রুটিতে একটি মালবাহী লরিতে আগুন লাগে রাত ১২টা ৫ মিনিটে। এ সময় মধ্যবাড্ডা থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন লাগার প্রায় ১৫ মিনিটের মাথায় সাধারণ মানুষ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।