calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / বিএনপি নেতা মামুন বিল্লাহ'র বিপ্লবী র‍্যালি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বিএনপি নেতা মামুন বিল্লাহ'র বিপ্লবী র‍্যালি

সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল র‍্যালি করেছে বিএনপি নেতা এস এম মামুন বিল্লাহ। ঢাকা উত্তর সিটির কাফরুল থানাধীন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মামুন বিল্লাহ। বিএনপি ঘোষিত সকল...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর ২০২৪ • রাত ১২:৫০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১৯ বার পঠিত


কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আকরানুল হক আকরামকে সম্মুখে রেখে শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় র‌্যালি শুরু করে মামুন। যা সন্ধ্যা সোয়া ৬টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। 


এদিন রাজধানীর নয়া পল্টন থেকে র‌্যালি শুরু হয়। পার্টি অফিসের সামনে থেকে মৎস ভবন, শাহবাগ, ফার্মগেট হয়ে  মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় তাদের বিপ্লবী র‍্যালি।


বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আকরানুল হক আকরাম বলেন, "এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই গণতন্ত্র পরিস্ফুটিত হয়। তাই ঐতিহাসিক ৭ নভেম্বরকে বিএনপি তথা বাঙলার গনতন্ত্র প্রেমী সকলেই বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। আমরা চাই, স্বৈরাচারী শাসন এদেশে আর কখনোই ফিরে না আসুক। বাঙলার মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করুক, এটাই আমাদের প্রত্যাশা।"


মূলত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে ৭ নভেম্বর দিবসটি পালন করে বিএনপি ও তাদের সকল অঙ্গসংগঠন। শুরু থেকেই দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি। ৭ নভেম্বর বৃহস্পতিবার অফিসের দিন থাকায় জনগণের ভোগান্তি কমাতে বিএনপি শুক্রবার (৮ নভেম্বর) র‌্যালির দিন ঠিক করে।


বিএনপি নেতা মামুন বিল্লাহ বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশের মানুষের সার্বিক কল্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তার আদর্শকে আমরা লালন করে এগিয়ে চলেছি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসাধারণের আজকের স্বতঃস্ফূর্ত র‍্যালিই আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা প্রমাণ করে। বাংলাদেশের আগামীর রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যোগ্য ও দক্ষ অভিভাবক জনাব আমিনুল হক যেভাবে বলছেন, আমরা ঠিক সেভাবেই পরিচ্ছন্ন রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।"


সেই মোতাবেক বিএনপি নেতা মামুন বিল্লাহর একক উদ্যোগে এমন র‍্যালি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে কাফরুল থানা তথা মহানগর উত্তর বিএনপিতে। একদিনের কর্মসূচিতে বিএনপি নেতা আকরাম, মামুন বিল্লাহ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।