calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / শ্যালক-ভগ্নিপতি দ্বন্দ্বে মার্কেটের ১৫ দোকানঘরে তালা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

শ্যালক-ভগ্নিপতি দ্বন্দ্বে মার্কেটের ১৫ দোকানঘরে তালা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদী গ্রামের ইতালি প্রবাসীর একটি মার্কেটের ১৫টি দোকানঘর ঘরে রাতের আঁধারে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ইতালি প্রবাসী শ্যালক রুবেল উদ্দিনের সঙ্গে দ্বন্দ্বের জেরে তার ভগ্নিপতি মো. জাহাঙ্গীর...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ • দুপুর ১২:৫৭
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

মোবাইল ফোনে ইতালি প্রবাসী রুবেল উদ্দিন জানান, ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জাল দলিল করে তার পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করে না পেরে এখন মোটা অংকের চাঁদা দাবি করছে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় আমাদের মার্কেটে তালা ঝুলিয়ে দেয়। ইতালি প্রবাসী অভিযোগ করেন মার্কেটের দোকানে তালা দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে তা নেয়নি পুলিশ। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ভগ্নিপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি নির্মিত মার্কেটের জমি নিজের দাবি করেন। তিনি বলেন, তালা দেওয়ার সঙ্গে আমার কোন সর্ম্পক নেই। 

থানায় অভিযোগ না নেওয়া প্রসঙ্গে কথা বলতে গেলে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমানকে মোবাইল ফোনে কল করা হলে তিনি পরে কথা হবে জানিয়ে সাংবাদিকদের ফোন কেটে দেন।

tag ট্যাগ: #1111