calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / শিক্ষকের অন্যতম দায়িত্ব শিক্ষার্থীকে স্বপ্নের সমান বড় করা: হাসিনা।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

শিক্ষকের অন্যতম দায়িত্ব শিক্ষার্থীকে স্বপ্নের সমান বড় করা: হাসিনা।

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা শিশুকে বিদ্যা দান করে আদর্শ মানুষে পরিণত করে। তাই শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থানের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৪৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬০ বার পঠিত

শনিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শালিখা স্কুল অ্যান্ড কলেজে র‌্যালি পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


হাসিনা মমতাজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বৃদ্ধি করতে শিক্ষকদের হাল ধরতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা বৃদ্ধি করতে হবে। স্বপ্নের সমান বড় হতে একজন শিক্ষার্থীকে সহযোগিতা করতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ আগামী দিনে সোনার বাংলাদেশে পরিণত হবে।


শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আফছার উদ্দিন, শালিখা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, আড়পাড়া ডিগ্রি কলেজের সভাপতি মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অরুণ চক্রবর্তী।


অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলাম ও শতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক লিটন হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী শফিউল আলম বলেন, শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নামা এটি আমাদের জন্য লজ্জার একটি বিষয়। তাই আমি চাইবো শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে হবে বলেও জানান তিনি।