calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / তীব্র যানজট ,সায়েদাবাদে সিএনজি চালকদের বিক্ষোভ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

তীব্র যানজট ,সায়েদাবাদে সিএনজি চালকদের বিক্ষোভ

সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা কমানোর দাবিতে রাজধানীর সায়েদাবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। এতে যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী এবং যাত্রাবাড়ীমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ • দুপুর ১২:৪৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩২ বার পঠিত

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার পর তারা সায়েদাবাদের জনপথ মোড়ের পাশের সড়ক অবরোধ করে।


সিএনজি অটোরিকশা চালকেরা জানিয়েছেন, মালিকেরা তাদের কাছ থেকে দৈনিক এক হাজার ২৫০ টাকা জমা নেন। কিন্তু সরকার নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা। সে হিসেবে মালিকেরা ৩৫০ টাকা বেশি নেন। সরকার নির্ধারিত জমা নেওয়ার দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।



তারা আরও জানিয়েছেন, অনেক সময় মালিকেরা একদিনে দুইজনের কাছেও গাড়ি দিয়ে জমা আদায় করে থাকেন। একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালান তার কাছ থেকে নেন ৯০০ টাকা। রাতে সিএনজি অটোরিকশা ভাড়া দেন আরেকজনের কাছে। তার কাছ থেকে নেন সাড়ে ৭০০ টাকা।

তাদের অভিযোগ, এভাবে মালিকেরা চালকদের শোষণ করছেন। অটোরিকশার জ্বালানি (গ্যাস) খরচ চালকদের দিতে হয়, তারওপর এত বেশি জমা দেওয়ায় তাদের আর কিছুই থাকে না, তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

tag ট্যাগ: #যানজট