calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / তেঁতুলিয়া সীমান্তে সন্দেহজনক চলাফেরা, তরুণী আটক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

তেঁতুলিয়া সীমান্তে সন্দেহজনক চলাফেরা, তরুণী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধ পথে আসা সানজিদা রুমা (২৩) নামে এক ভারতীয় তরুণীকে আটক করেছে বিজিবি।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩১ জুলাই ২০২৪ • সকাল ১০:৫২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮২ বার পঠিত

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরের দিকে ভজনপুর ইউনিয়নের বামনপাড়ায় বিচ্ছিন্নভাবে হাঁটতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বোরখা পড়ে ভারতীয় ওই তরুণীর চলাফেরা এবং হিন্দি কথায় সন্দেহ হলে তাকে আটক করে ভজপনুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম সানজিদা রুমা এবং তার বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বলে জানায় সে। তার বাবা সেললু একজন অভিনেতা। মায়ের নাম শান্তি রানী। তার বাবা মুসলিম এবং নানা বাড়ি পঞ্চগড় জানালেও ঠিকানা বলতে পারেনি সে। এছাড়া পরিবারের কারও মোবাইল ফোন নাম্বারও দিতে পারেনি। মুম্বাইয়ের বান্দ্রা থেকে কিভাবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আসে এবং কিভাবে পঞ্চগড় আসে কিছুই জানাতে পারেনি ওই নারী। এ সময় তার কথা অসংলগ্ন এবং রহস্যময় মনে হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নারীকে আটক করে থানায় আনা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছে, তাই তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হবে।

tag ট্যাগ: #1111