calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / পদত্যাগের ঘোষণা ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভে এসে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

পদত্যাগের ঘোষণা ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভে এসে

চলমান কোটা আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনায় ফেসবুক লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরীয়তপুরের জাজিরায় দিদার সরদার নামে এক ছাত্রলীগ নেতা। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে এ পদত্যাগের ঘোষণা...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ • বিকাল ০৩:৩৮
history আপডেট: ২ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

ফেসবুক লাইভের ক্যাপশনে দিদার লেখেন, মুক্তিযোদ্ধারা আমার কাছে সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধার। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছেন, তা অমান্য করার কোনো সুযোগ কারো নেই। ব্যক্তিগতভাবে আমি মনে প্রাণে আওয়ামী লীগকেই পছন্দ করি। তাই আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। ছাত্রলীগ আমার আবেগ ছিল। আমি ছাত্রলীগের বড় ভাইদের আইডল মনে করতাম। ছাত্রলীগের কর্মী হতে পেরে নিজেকে নিয়ে গর্ব করতাম। 

তিনি লেখেন, কিন্তু আজ এই ছাত্রলীগের হাতেই সাধারণ ছাত্র ছাত্রী এভাবে মার খাবে, হত্যার শিকার হবে এটা কখনো ভাবতে পারিনি। তারা অধিকার চেয়েছিল। এটাই তাদের অপরাধ। এজন্য যদি তাদের ওপর ছাত্রলীগ এভাবে দেশীয় অস্ত্র লাঠি, বন্দুক, বোমা ইত্যাদি নিয়ে হামলা করতে পারে তাহলে তারা আর কি না করতে পারবে। এই ছাত্রলীগ হচ্ছে ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। কিন্তু তারা এসব কি করছে। আজকে এই ছাত্রলীগ পরিচয় দিয়ে আমার বাবা মাকে গালি শুনাতে চাই নাহ। আমার বাবা মা আমাকে ন্যায়ের শিক্ষা দিয়েছেন।

তিনি আরও লেখেন, আমি জাজিরা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম। আমি আজ স্ব-জ্ঞানে, স্ব-ইচ্ছায় ছাত্রলীগ থেকে পদত্যাগ গ্রহণ করলাম। আমি আমার লাইফে আর কোনো দল বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়াব না। ভালো থেকো প্রাণের সংগঠন। নিজেদের ভুলগুলো সংশোধন করে সাধারণ ছাত্র-ছাত্রীর সঙ্গে কাজ করার আহবান রইল।

জানা যায়, দিদার সরদার স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়। এরপর উচ্চমাধ্যমিকে অধ্যায়নরত অবস্থায় তার নিজ এলাকা বড়কান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। এরপরে ২০২০ সালে জাজিরা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান।
পদত্যাগ প্রসঙ্গে দিদার সরদার বলেন, যে পরিচয় দিলে বাবা মাকে বকা শুনতে হয় সেই পরিচয় থেকে নামটা মুছে নিলাম। ভালো থাকুক প্রাণের সংগঠন।

এ বিষয়ে শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান জানান, ছাত্রলীগের কোনো নেতাকর্মী স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে এবং মুক্তিযোদ্ধার বিপক্ষে যেতে পারে না। যদি কেউ ছাত্রলীগের অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলে তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে তারা যেতে পারে। কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এরা বিএনপি-জামাতসহ বিভিন্ন দল থেকে ছাত্রলীগ এসে যোগ দিয়েছিল।

tag ট্যাগ: #1111