calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / বজ্রপাতে ৩ জনের মৃত্যু রাঙামাটিতে , আহত ৭
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বজ্রপাতে ৩ জনের মৃত্যু রাঙামাটিতে , আহত ৭

রাঙামাটিতে বজ্রপাতে ২ নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। এছাড়া মারা গেছে একটি গরু। বৃহস্পতিবার সকালে জেলার সদর উপজেলা ও বাঘাইছড়িতে বজ্রপাতে পৃথক স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সকাল...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে ২০২৪ • বিকাল ০৫:২০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

পৃথক ঘটনায় সাজেকের বেটলিং মৌজার লংথিয়ানপাড়ায় তোনিবালা ত্রিপুরা (৩৭) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। 

সকালে জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম গ্রামে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে বাহারজান (৫৭) নামে এক নারী নিহত হন।  

এ সময় একই এলাকার স্বপন চাকমার দোকানে বসা অবস্থায় বজ্রপাতে ৭জন আহত হন। তারা হলেন- তরুণ চাকমা (৪৫), তৃণা চাকমা (৩৬), রবীন্দ্রনাথ চাকমা (৬২), সুষম লাল চাকমা (৪৮), অক্ষয় মণি চাকমা (৩৬), পাত্থর চাকমা (৫২) ও অমর জ্যোতি চাকমা(৪৫)। আহতরা বর্তমানে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এছাড়া ওই উপজেলার বটতলী গ্রামে আজিজ নামে এক ব্যক্তির একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বাঘাইছড়ি থানার ওসি ইসতিয়াক আহম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। 

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানিয়েছেন, তার উপজেলায় বজ্রপাতে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

tag ট্যাগ: #1111