calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / জাতীয় / ট্রেনে পুড়ে মৃত্যুর আগে যা বলেছিলেন সেই যাত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ট্রেনে পুড়ে মৃত্যুর আগে যা বলেছিলেন সেই যাত্রী

ট্রেনে পুড়ে মৃত্যুর আগে যা বলেছিলেন সেই যাত্রী পুরান ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়তে থাকা একটি বগিতে দেখা যায়, জানালা দিয়ে দুই হাত আর মাথা বাইরে বের করে আছেন এক যুবক। আর জানালাটা অর্ধেক খোলা। ওভাবেই...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি ২০২৪ • বিকাল ০৪:২০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫০ বার পঠিত

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, চারটি মরদেহের মধ্যে দুজন নারী ও শিশু। বাকি দুজন নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, ভয়াবহ সেই ভিডিও ফুটেজে দেখতে পাওয়া জানালার পাশে আগুনে পুড়তে থাকা ব্যক্তিরই মরদেহ এদের মধ্যে একটি। এ ছাড়া নাতাশা জেসমিন (২৫) ও এলিনা ইয়াসমিন (৩০) নামে দুই নারীর মরদেহ দাবি করে তাদের স্বজনরা এসেছেন। তারা মরদেহ দেখেও শনাক্ত করতে পারেননি। ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে।


শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত ৯টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে বেশ কিছু ইউনিট পাঠানো হয়। 


ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে প্রবেশের সময় বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটিতে আগুনের ঘটনা ঘটে।


tag ট্যাগ: #bd