calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বগি লাইনচ্যুত:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ বগি লাইনচ্যুত:

নাটোরের লালপুরে চালবোঝাই ঢাকাগামী একটি মালগাড়ির ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর ২০২৩ • সন্ধ্যা ০৬:০০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩০ বার পঠিত

বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মালগাড়িটি দিনাজপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার সাংবাদিকদের জানান, চালবোঝাই ট্রেনটি আব্দুলপুর জংশন স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছলে বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর চিলাহাটী থেকে খুলনাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে।

tag ট্যাগ: #111