calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল বন্ধ করেদিয়েছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিুউটিসি) ও বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ • সকাল ১০:৫১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৩ বার পঠিত

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার খ্যাত এই নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকল সোয়া ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাঝ নদীতে যানবাহন নিয়ে ৩টি ফেরি নোঙ্গর করে রয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের উভয় পাশে একাধিক ফেরি যানবাহন নিয়ে নোঙ্গর করে রয়েছে। ফলে নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ঘাটে যানবাহনের কোনো সারি নেই। 

দৌলতদিয়া বিআইডবিøউটিসি সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক খালেদ নাওয়াজ জানান, কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে। 
 

tag ট্যাগ: #2222