calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / সারা বাংলা / ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ দুর্ঘটনা কুয়াশায় কয়েক ঘণ্টার মধ্যেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ দুর্ঘটনা কুয়াশায় কয়েক ঘণ্টার মধ্যেই

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েক ঘণ্টার মধ্যেই বহু দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনা ঘটেছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ • দুপুর ১২:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫৫ বার পঠিত

এতে একজন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বন্ধ রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল এ তথ্যটি নিশ্চিত করে জানান, সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।  নিহত ব্যক্তিটি বাসের হেলপার। লাশ থানায় নেওয়া হয়েছে। তার নাম পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫-১৬টি দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে।

tag ট্যাগ: #2222