calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই দুর্যোগকবলিত স্থান ছাড়া : শিক্ষামন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই দুর্যোগকবলিত স্থান ছাড়া : শিক্ষামন্ত্রী

দুর্যোগকবলিত স্থান ছাড়া এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরীক্ষার সময় যদি কোনো স্থান প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়, তবে সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে।...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৬:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৯ বার পঠিত

শিক্ষামন্ত্রী বলেন, কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু সেই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, ‘পাবলিক পরীক্ষা সময়মতো নিতে হয়। এমনিতেই আমরা কোভিডের (করোনা) কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা নেয়া হবে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।’

কিছু শিক্ষার্থীর আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে। তারা মনে করে, তাদের যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়নি। আরেকটু সময় পেলে তারা আরো ভালো প্রস্তুতি নিতে পারবে। সেজন্য এতো লাখ পরীক্ষার্থীর পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না। কাজেই এটি পাবলিক পরীক্ষা, সময়মতো নেয়া জরুরি।

এ সময় এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যেসব শিক্ষার্থী আন্দোলন করছে, তাদের আন্দোলন থেকে সরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর জজ কোর্টের পিপি রনজিত রায় চৌধুরী, লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নুর খান প্রমুখ।

tag ট্যাগ: #1111