calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / চরম ভোগান্তি।টানা বৃষ্টিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

চরম ভোগান্তি।টানা বৃষ্টিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

তিন দিনের টানা বৃষ্টিতে কোনঠাসা হয়ে পড়েছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকায় তাঁদের সংসারে দেখা দিয়েছে নানামুখী সংকট। উপজেলার কচা ও বলেশ্বর নদীর তীরবর্তী নিম্ন আয়ের বাসিন্দারা তিন দিন ধরে...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: সোমবার, ৭ আগস্ট ২০২৩ • দুপুর ০২:০৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫৯ বার পঠিত

এসব এলাকায় গিয়ে দেখা যায় দুস্থ পরিবারগুলোর ভোগান্তি। উপজেলর পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিধবা রেনু বালা জানান, তার দেখভালের মতো কোন লোক নেই। বৃষ্টির কারণে ছুটা কাজেও যেতে পারছেন না। ভাঙা টিনের ঘরে পড়োছে পানি। পলিথিন টানিঙে কোনমতে মাথা গুঁজে দিন কাটাচ্ছেন।


ইন্দুরকানী গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাক বেপারী পরিবার নিয়ে কোনমতে টিকে আছেন জরাজীর্ণ ঘরে। কাজে যেতে না পারায় সংসারে দেখা দিয়েছে খাবারের সংকট। রাজ্জাক জানান, তিন দিন ধরে কাজ বন্ধ। ঘরেও খাবার নেই।   মানুষের কাছে চেয়ে কিছু পেলে খান নইলে খালি পেটেই দিন কাটান। একই অবস্থা গ্রামের লজ্জা বেগম ও তাঁর মতো দরিদ্র পরিবারের মানুষগুলোর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ উপজেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় তারা সমাস্যায় আছে। তাঁদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।

ইউএনও লুৎফুন্নেসা খানম জানান, তিন ধরে বিরামহীম বৃষ্টিতে থমকে গেছে এখানকার জীবনের গতি। উপজেলার অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অসহায় মানুষের তালিকা করে দ্রুত সেগুলো বিতরণ করা হবে।

tag ট্যাগ: #1111