calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / সারা বাংলা / মাদককারবারিরা পুলিশ সোর্সকে কুপিয়ে পায়ের রগ কেটে দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

মাদককারবারিরা পুলিশ সোর্সকে কুপিয়ে পায়ের রগ কেটে দিল

গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে পূর্ব বিরোধের জেরে সুমন মিয়া (২৬) নামের এক পুলিশ সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মাদককারবারিদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে স্থানীয় নতুনবাজার...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩ • সন্ধ্যা ০৭:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৮ বার পঠিত

ভুক্তভোগী সুমন এলাকার ব্যাংকমাঠ বস্তির মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করেন।

অভিযুক্তরা হলেন- রুকি বেগম (৪০), জয় ওরফে মোটা জয় (২০), রাজু ওরফে চুইটকা রাজু (২৬), আক্তার ওরফে ছিনতাইকারী আক্তার (২৬), রাহুল (২৫), রিপন ওরফে চোর রিপন (২৬) ও শহীদুল (১৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সুমন জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদককারবারি। বেশ কিছুদিন যাবত মাদককারবারি রুকির লোকজনকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে সোর্স সুমনের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল সুমন। এ সময় রুকির নির্দেশে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সুমনের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে পালিয়ে যায়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে প্রথমে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

tag ট্যাগ: #1111