calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / এরদোগান পুতিন-জেলেনস্কিকে যে প্রস্তাব দিলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এরদোগান পুতিন-জেলেনস্কিকে যে প্রস্তাব দিলেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তাদের বাঁধ সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ • বিকাল ০৪:৪৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪ বার পঠিত

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এরদোগান।
 
দুই প্রতিবেশীর মধ্যে চলমান যুদ্ধের পরিস্থিতি যখন ক্রমবর্ধমান অবনতি হচ্ছে, তখন পুতিন ও জেলেনস্কির সঙ্গে পৃথক ফোনালাপ করেন তুর্কি নেতা। এ সময় তিনি ওই প্রস্তাব দেন।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, তুরস্কের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার এরদোগান প্রথমে জেলেনস্কির সঙ্গে এবং তার পর পুতিনের সঙ্গে কথা বলেন। 

খবরে বলা হয়েছে, সম্প্রতি কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ধ্বংসের জন্য এক দেশ আরেক দেশকে দোষারোপ করছে। এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বাঁধ ধ্বংসের ঘটনা তদন্তের জন্য রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি জাতিসংঘ এবং তুরস্কের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের প্রস্তাব করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে কথোপকথনের পর তুর্কি প্রেসিডেন্সি থেকে জারি করা পৃথক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

ফোনালাপে এরদোগান তার সমকক্ষদের আরও বলেছেন, তুরস্ক এই লক্ষ্যে যা কিছু করা দরকার তা করতে প্রস্তুত আছে। এ প্রেক্ষাপটে যুদ্ধরত দুই দেশের মধ্যে সম্পাদিত শস্য চুক্তির কথা স্মরণ করিয়ে তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ওই চুক্তি সম্পাদিত হয়েছিল।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় আরও বলেছে, এরদোগান ইউক্রেন ও রাশিয়ান নেতাকে আলোচনায় ফিরে আসারও আহ্বান জানান। কারণ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে আরও বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটবে। আঙ্কারা একটি ন্যায়সঙ্গত শান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাবহত রাখতে চায় বলেও জানান এরদোগান।

প্রসঙ্গত, ২০২২ সালের মাঝামাঝি শস্য চুক্তি হয়। এর পর থেকে ৩০ মিলিয়ন টনেরও বেশি ইউক্রেনীয় শস্য বিশ্ব বাজারে রপ্তানি করা হয়েছে।

tag ট্যাগ: #1111