calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / রাজনীতি / যুক্তরাষ্ট্র বিএনপির সর্বশেষ অবস্থান জানতে চেয়েছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র বিএনপির সর্বশেষ অবস্থান জানতে চেয়েছে

আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থান জানতে সিরিজ বৈঠকে মিলিত হচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আগামী কয়েক দিনের মধ্যে এক মাসের ছুটিতে ওয়াশিংটন যাচ্ছেন তিনি। অবাধ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ জুন ২০২৩ • সকাল ০৯:০৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ৪৪ বার পঠিত

জবাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। এ দাবিতে শতভাগ অনড় অবস্থানে রয়েছে বিএনপি। আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করবে তাঁরা। দাবি পূরণ ছাড়া আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত দুটি জাতীয় ও স্থানীয় সরকারগুলোর নির্বাচনে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়– তবে যে কোনো ধরনের সহিংস রাজনৈতিক পরিস্থিতি কাম্য নয় বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি যাতে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতির কারণে পিছিয়ে না পড়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দেখতে চায় বলে জানান তিনি।
বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে জানান, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান খুবই স্পষ্ট এবং বিষয়টি আবারও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে তাঁরা শতভাগ অনড় অবস্থানে  রয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তিনি সেখানে যান এবং  ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করেন। এ সময় তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে আলোচনা করেন।

তিনি পিটার হাসকে জানান, নতুন মার্কিন ভিসা নীতি বাংলাদেশের জন্য লজ্জাজনক। সরকার ও রাষ্ট্রযন্ত্রের অপকর্ম ও অপশাসনের কারণে এমনটি হয়েছে। তবে দেশের মানুষ একে স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠক প্রসঙ্গে মার্কিন দূতাবাসের মুখপাত্র শন ম্যাকিনটোশ এক ই-মেইলে সমকালকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া নির্বাচনী প্রচার, প্রক্রিয়াসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অন্যান্য গুরুত্বপুর্ণ অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন তাঁরা।

গত রোববার সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন দূতের গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠকে জাপার নির্বাচন পরিকল্পনা, আগামী নির্বাচনে জোট করবে কিনা, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। জাপার নির্বাচন পরিকল্পনা জানতে চান পিটার হাস। জবাবে জি এম কাদের জানান, তাঁর দল নির্বাচনে অংশ নেবে। জোট করে ভোট করার পরিকল্পনা আছে কিনা– তা রাষ্ট্রদূত জানতে চাইলে জাপা চেয়ারম্যান বলেছেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে।

অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে এখনও বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি। এ বিষয়ে দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ গতকাল সমকালকে জানান, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কোনো দিনক্ষণ নির্ধারণ হয়নি।

এর আগে গত ২৪ মে মার্কিন নতুন ভিসা নীতি ঘোষণার পরদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। ওই বৈঠকে ক্ষমতাসীন দল ও বিরোধী দল বিএনপির প্রতিনিধিরা অভিযোগ-পাল্টা অভিযোগ করে বিতর্কে জড়িয়ে পড়েন।

tag ট্যাগ: #1111