calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / আফ্রিদি এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের ওপর ক্ষেপলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আফ্রিদি এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের ওপর ক্ষেপলেন

আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এশিয়ান দেশগুলোর এই টুর্নামেন্টে এবারের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু তাদের মাটিতে ভারতের অংশ নিতে না চাওয়ায় তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। পিসিবি চেয়েছিল ভারতের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন ২০২৩ • দুপুর ০২:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

বাংলাদেশ রাজি নয় কারণ সে সময় দুবাইয়ে থাকবে অসহনীয় গরম। যা খেলোয়াড়দের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জিং। তবে আবহাওয়া নিয়ে এমন অজুহাত দেওয়া মানতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। 

আফ্রিদি বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের আবহাওয়ার ওপর নির্ভর করে খেললে চলে না। শারজায় সকাল ১০টায় আমরা ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের কাছাকাছি যাওয়ার সময় আমাদের খুব ক্লান্ত লেগেছিল। খুব গরম ছিল তখন। এমনটা হবেই। একই সঙ্গে তাতে আপনার ফিটনেস লেভেল কেমন তা বোঝা যাবে। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেওয়াই যায়।’

এর আগে পাকিস্তানের বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘৫০ ওভারের ম্যাচ আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না কারণ অনেক গরম সেখানে। আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমাদের ক্রিকেটারদের চোটের ব্যাপারে চিন্তাভাবনা করেই আমরা চাচ্ছিলাম না যে ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে। যদি ২০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচ হত সেটা ঠিক ছিল। ৫০ ওভারের ম্যাচ আমরা খেলতে চাচ্ছি না সেখানে, সেটা আমরা জানিয়ে দিয়েছি আগেই।’

ভারতীয় গণমাধ্যমে খবর, টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল একবাক্যে খারিজ করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিকল্প ভেন্যু হিসেবে একমাত্র শ্রীলংকাতেই এশিয়া কাপ আয়োজন হতে পারে। দ্বীপরাষ্ট্রটি এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত আছে বলেও জানিয়েছিল তারা। 

সূত্র মারফত জানা গেছে, শ্রীলংকায় গিয়ে খেলতে রাজি হয়েছে এশিয়ার প্রতিটি দলই। একমাত্র আপত্তি ছিল পাকিস্তানের। যেহেতু ভারতসহ চারটি দেশ শ্রীলংকায় খেলতে চায়, ফলে এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে দ্বীপরাষ্ট্রের নাম প্রায় নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তান চাইলে শ্রীলংকায় গিয়ে টুর্নামেন্ট খেলতেই পারে বলেই জানা গেছে। তবে পাক বোর্ড সাফ জানিয়েছিল এশিয়া কাপ আয়োজন করতে না পারলে তারা টুর্নামেন্টে খেলবে না।

tag ট্যাগ: #1111