calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা রাশিয়া সফরে পুতিনের আমন্ত্রণ 'ফিরিয়ে দিলেন'
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা রাশিয়া সফরে পুতিনের আমন্ত্রণ 'ফিরিয়ে দিলেন'

রাশিয়া সফরে যেতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ 'ফিরিয়ে দিয়েছেন' ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার টেলিফোনে দুই নেতার মধ্যে আলাপ হয়। এ সময় পুতিন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ মে ২০২৩ • সন্ধ্যা ০৭:৪৪
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩২ বার পঠিত

রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপের পর এক টুইটে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, 'সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে (পুতিন) আমন্ত্রণ জানানোয় আমি তাকে ধন্যবাদ জানিয়েছি এবং তাকে বলেছি, এই মুহূর্তে আমি রাশিয়ায় যেতে পারছি না।'

টুইটে তিনি আরও বলেন, 'তবে শান্তি প্রতিষ্ঠায় সংঘাতে যুক্ত উভয় পক্ষের সঙ্গে কথা বলতে ভারত, ইন্দোনেশিয়া ও চীনের পাশাপাশি ব্রাজিলকেও পাওয়া যাবে বলে আমি আবারও জানিয়েছি।'

প্রসঙ্গত, সম্প্রতি জাপানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে বাহাসে জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে এই দুই নেতার পূর্বপরিকল্পিত একটি বৈঠক বাতিল হয়। বৈঠকটি বাতিল হওয়ার পর লুলা বলেছিলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো কারণ তিনি দেখেন না। এ ছাড়া জেলেনস্কি বা পুতিন কেউই শান্তি চায় বলে মনে হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত বছর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেছিলেন, পুতিনের মতো জেলেনস্কিও যুদ্ধের জন্য 'সমানভাবে দায়ী'। সে সময় এ মন্তব্যের জন্য পশ্চিমাদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

tag ট্যাগ: #1111