calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতিকে ইমরানের দলে যোগ দিতে বললেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির ক্ষমতাসীন জোটভুক্ত দল পাকিস্তান মুসলিম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১২ মে ২০২৩ • বিকাল ০৫:১০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

এ রায় মেনে নিতে পারছে না ক্ষমতাসীন জোট। জোটের অন্যতম নেত্রী মরিয়ম নওয়াজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘জাতীয় কোষাগার থেকে ছয় হাজার কোটি রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে আজ সাক্ষাৎ করে প্রধান বিচারপতি খুব খুশি হয়েছেন। এ অপরাধীকে মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন।’

ইমরানকে গ্রেফতারের পর দেশজুড়ে বিক্ষোভ চলাকালে অন্তত ৯ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছেন। এসব হামলার জন্যও প্রধান বিচারপতিকে দায়ী করেছেন মরিয়ম।

বলেন, ‘(প্রধান বিচারপতি) বিক্ষোভে ঢাল হিসেবে কাজ করছেন এবং দেশের উত্তপ্ত পরিস্থিতিকে উসকে দিচ্ছেন। আপনার প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং আপনার শাশুড়ির মতো করে পিটিআইতে যোগ দেওয়া উচিত।’
 

তথ্যসূত্র: জিওনিউজ।

tag ট্যাগ: #111