calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / সারা বাংলা / বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ • রাত ০৯:০০
history আপডেট: ৭ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার বেরন রোডে অভিযান চালিয়ে মো. শহিদ মন্ডল (২০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি এবং এসআরবি-৪-এর সাভারের নবীনগর ক্যাম্প যৌথভাবে অংশ নেয়।

গ্রেপ্তার শহিদ মন্ডল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি মাস্টারপাড়া এলাকার কেরু মন্ডলের ছেলে।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কিশোরী সারিয়াকান্দির নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মামলার অভিযোগে বলা হয়েছে, স্কুলে যাতায়াতের পথে শহিদ মন্ডল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

অভিযোগ অনুযায়ী, গত ১১ আগস্ট সকালে ওই কিশোরী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে অপহরণের অভিযোগে থানায় মামলা করেন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা করা হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে প্রধান অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় বলে জানিয়েছে এসআরবি।

অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।