calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / পবিত্র মক্কা-মদিনা লক্ষ্য করে হুতিদের হামলার অভিযোগ অস্বীকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পবিত্র মক্কা-মদিনা লক্ষ্য করে হুতিদের হামলার অভিযোগ অস্বীকার

সউদী আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইসলামের পবিত্র দুই শহরকে লক্ষ্য করে হামলা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:১৬
history আপডেট: ৯ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

এর আগে শনিবার সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

এদিকে হুতিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সউদী আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, এসব লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটি ছিল। এ ছাড়া অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশনেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলার ফলাফল সউদী কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

 

অন্যদিকে ইয়েমেনের সউদী-সমর্থিত সরকার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের একটি স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

tag ট্যাগ: #হুতিদের