calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান
home হোম / রাজনীতি / বিপদ-আপদ ও আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

বিপদ-আপদ ও আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

করোনা বা হামের মতো মহামারি থেকে শুরু করে বন্যা, খরা ও যেকোনো জাতীয় দুর্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের আপামর মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ • দুপুর ০১:০৫
history আপডেট: ১৬ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

রোববার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এ দেশের অবহেলিত ও বিভিন্ন দুর্যোগ-আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক ও আইনজীবীসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবীরা এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণে অবদান রাখছেন। গণতান্ত্রিক আন্দোলনে আহত বা পঙ্গুত্ববরণকারীদের কৃত্রিম অঙ্গ সংযোজনসহ পুনর্বাসনের ব্যবস্থা করে সংগঠনটি অনন্য সেবা দিয়ে যাচ্ছে।

দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, সরকার প্রধান চলমান সমস্যা ও সংকট মোকাবিলায় নিরন্তর কাজ করে যাচ্ছেন। হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এসব জনকল্যাণমুখী নীতি তৃণমূল ও হাসপাতাল পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রী ও আমলাদের কঠোরভাবে তদারকি করার তাগিদ দেন তিনি।

প্রতিষ্ঠানের মানবিক কার্যক্রমে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের ভূমিকা তুলে ধরে রিজভী জানান, চরম রাজনৈতিক প্রতিকূলতা ও দুঃশাসনের মধ্যেও সংস্থাটি হাত গুটিয়ে বসে থাকেনি। ভার্চুয়ালি সায়েন্স এক্সিবিশনের মতো উদ্ভাবনী কর্মসূচির মাধ্যমে তারা তরুণ ও কিশোর সমাজকে শিক্ষা ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে কাজ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজের পরিধি ও জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে, যাতে দেশের মানুষ এর সুফল সরাসরি ভোগ করতে পারে।

tag ট্যাগ: #রিজভী