calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / আর্জেন্টিনা অধ্যায়ের পর ক্লাব ফুটবলে ফিরেই মেসির জোড়া গোল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনা অধ্যায়ের পর ক্লাব ফুটবলে ফিরেই মেসির জোড়া গোল

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর ক্লাব ফুটবলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। তাঁর জোড়া গোলের পাশাপাশি উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও করেছেন দুটি গোল। তাঁদের...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ • সকাল ০৯:৪২
history আপডেট: ২৪ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২২ বার পঠিত

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। প্রথমার্ধে সুয়ারেজের দুই গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর মেসির জোড়া গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

মেসি দ্বিতীয়ার্ধে গোলের খাতা খোলেন সতীর্থ সুয়ারেজের পাস থেকে। বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন তারকা। পরে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি লিগে এটি মেসির ২৩তম গোল।

এর চার দিন আগে বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেসি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান তিনি। আর্জেন্টিনার জার্সিতে তাঁর আন্তর্জাতিক গোলসংখ্যা ১২৬।

এই জয়ে সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে উঠেছে ইন্টার মায়ামি। আগের ১১টি লিগ ম্যাচে দলটির জয় ছিল মাত্র একটি। ডিসি ইউনাইটেডকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায়ও উন্নতি করেছে মায়ামি।

লিগের শেষ ভাগে গুরুত্বপূর্ণ এই জয় প্লে-অফের লড়াইয়ে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে। মেসি ও সুয়ারেজের এমন পারফরম্যান্সে সমর্থকদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।