calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / দিল্লিতে মামলা পুলিশের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

দিল্লিতে মামলা পুলিশের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (INDIA bloc) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) নয়া দিল্লিতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬ • বিকাল ০৪:১০
history আপডেট: ২৭ দিন আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

নয়াদিল্লি অঞ্চলের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ফৌজদারি কার্যবিধির অধীন ফৌজদারি অনধিকার প্রবেশ (Criminal Trespass)-এর ধারায় এ মামলাটি রুজু করা হয়েছে। এতে অন্তত ১০ জন সংসদ সদস্যের নাম উল্লেখ রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

 

এর আগে, মঙ্গলবারে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে বিরোধী জোটের প্রতিনিধিরা। সে সময় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দিলে সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। অনুমতি ছাড়া এবং ১৪৪ ধারা (বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা) অমান্য করে এই বিক্ষোভ করায় পুলিশ প্রায় ২৬০ জন বিক্ষোভকারীকে আটক করে, যাদের মধ্যে ১০ জন সংসদ সদস্যও ছিলেন।

 

এদিকে, পুলিশের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস সংসদ সদস্য ইমরান মাসুদ। তিনি বলেন, “রাহুল গান্ধী দেশের লোকসভার বিরোধীদলীয় নেতা, তাঁর সঙ্গে আরও সংসদ সদস্যরা ছিলেন। তাঁরা কোথাও জোরপূর্বক প্রবেশ করেননি। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা নির্বাচন প্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। মামলা বা এফআইআর করে আমাদের থামানো যাবে না।” সূত্র: দ্য হিন্দু।