calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / বিনোদন / কত কী করতে হয় দুটো টাকার জন্য : কৌশানী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কত কী করতে হয় দুটো টাকার জন্য : কৌশানী

প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘বহুরূপী’র পর এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬ • বিকাল ০৩:৫৯
history আপডেট: ২৮ দিন আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৮ বার পঠিত

ভিডিওতে হাতে বড় বড় মাছ নিয়ে বাজারের বিক্রেতাদের মতো ক্রেতাদের ডাকতে দেখা যায় কৌশানীকে। শুধু মাছ বিক্রির অভিনয় নয়, তাকে মাছ কাটার কাজও করতে হয়েছে। বড় মাছ বটির কাছে নিয়ে কাটতে গিয়ে বেশ বেগ পেতে দেখা যায় অভিনেত্রীকে।

 

শুটিংয়ের সেই অভিজ্ঞতা নিয়ে মজার ছলে কৌশানী বলেন, জীবনে কখনো ভাবেননি তাকে মাছওয়ালির চরিত্রে নামতে হবে। অর্থের জন্য কত ধরনের কাজ করতে হয়, তা নিয়েও রসিকতা করেন তিনি। তার এমন স্বতঃস্ফূর্ত মন্তব্যের অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করেছে।

 

ভিডিওতে আবার অ্যাকশনের সংকেত পেলেই বাজারের হকারদের মতো জোরে জোরে মাছ বিক্রির হাঁক দিতে দেখা যায় তাকে। ‘বড় মাছ, টাটকা মাছ’ বলে ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি শুটিং দ্রুত শেষ করার জন্যও মজার ভঙ্গিতে অনুরোধ করেন কৌশানী। নতুন এই প্রচারণায় অভিনেত্রীর এমন একেবারে ভিন্ন রূপ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।