calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / মেসি সৌদি সফরের জন্য ক্ষমা চাইলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মেসি সৌদি সফরের জন্য ক্ষমা চাইলেন

অনুমোদন ছাড়া পর্যটন দূতের ভূমিকায় সৌদি সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞার মুখে পড়েন লিওনেল মেসি। একইসঙ্গে পরবর্তী মৌসুমে তার সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন না করারও ঘোষণা দেওয়া হয়। এরপর অবশ্য মেসির বাবা জর্জ মেসিও জানান যে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৬ মে ২০২৩ • সকাল ০৮:৫২
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

ভিডিও বার্তায় মেসি বলেন, ‘আমি মনে করেছিলাম, প্রতিটি ম্যাচ পরবর্তী সময়ের মতো আমরা ছুটিতে যাচ্ছি। আগে থেকেই আমার সফরটি (সৌদি আরব) নির্ধারিত ছিল এবং আমি তাৎক্ষণিক সেটি বাতিল করতে পারিনি। যদিও এর আগে ছুটি না থাকায় এরকম সফর বাতিল বাতিল করেছিলাম। সতীর্থদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি এবং ক্লাব কর্তৃপক্ষ আমাকে যে শাস্তি দেয়, তা মেনে নিব।’

এর আগে সময়টা ভালো যাচ্ছিল না পিএসজির। তারকাবহুল দল নিয়ে একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পর লিগ ওয়ানের শিরোপা ধরে রাখা নিয়েও শঙ্কা বাড়ছে। এর মধ্যেই সর্বশেষ ম্যাচে টেবিলের তলানিতে থাকা লঁরিয়ের বিপক্ষে ঘরের মাঠে বাজেভাবে হেরে গেছে পিএসজি। ক্লাবটির এমন ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। এমন পরিস্থিতিতে দলের তারকা ফুটবলারের সৌদি সফর যেন ক্লাবটির অন্দরমহলের অস্বস্তি আরও বাড়িয়েছে।

যার রেশ ধরে গত ৩ মে মেসির বিরুদ্ধে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ও জরিমানার মতো কঠোর ব্যবস্থা নিল ক্লাব কর্তৃপক্ষ। এরপর ক্লাব সমর্থকরা মেসির বাড়ির সামনে গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন। যদিও পরবর্তীতে সেই ঘটনায় নিন্দা জানায় পিএসজি। তবে আগামী মৌসুমে আর আর্জেন্টাইন মহাতারকাকে দলে না রাখারও ঘোষণা দেয়।

tag ট্যাগ: #111