calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল
home হোম / অন্যান্য / বাজার থেকে কি আসল ডিম কিনছেন? ঘরেই পরখ করুন গুণগত মান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

বাজার থেকে কি আসল ডিম কিনছেন? ঘরেই পরখ করুন গুণগত মান

বর্তমান বাজারে মাঝেমাঝেই ভেজাল বা নকল ডিম পাওয়ার অভিযোগ ওঠে। রাসায়নিক, রেজিন বা প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি এসব কৃত্রিম ডিম দেখতে অবিকল আসল ডিমের মতো মনে হলেও এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর পাশাপাশি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ • বিকাল ০৫:৩৬
history আপডেট: ২৭ দিন আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

নিউজ১৮-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নষ্ট বা বাসি ডিম খেলে খাদ্যে বিষক্রিয়া, পেটের মারাত্মক সংক্রমণ এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ ব্যক্তি, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে খাদ্যবাহিত অসুস্থতার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই ডিম কেনার সময় এর সতেজতা ও সঠিক মান যাচাই করা অত্যন্ত জরুরি। যদিও ল্যাব টেস্টই ডিম আসল না নকল তা নিশ্চিত করার একমাত্র বৈজ্ঞানিক উপায়, তবুও ঘরে বসে খুব সহজেই এর মান ও সতেজতা যাচাই করার কিছু সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:

১. ঝাঁকিয়ে পরীক্ষা করা: ডিমটি কানের কাছে নিয়ে আলতো করে ঝাঁকিয়ে দেখুন। তাজা ডিমে সাধারণত কোনো শব্দ হয় না এবং ভেতরের অংশ স্থির থাকে। অন্যদিকে, ডিম বাসি বা পুরোনো হলে ভেতরের তরল পদার্থ নড়ে ওঠে এবং মৃদু শব্দ শোনা যায়।

২. খোসার অবয়ব লক্ষ করা: আসল ডিমের খোসার ওপরের অংশ সাধারণত কিছুটা অমসৃণ ও দানাদার হয়। তবে কোনো ডিম যদি অস্বাভাবিক রকমের মসৃণ, চকচকে কিংবা মোমের মতো প্রলেপযুক্ত দেখায়, তবে সেটির মান নিয়ে সন্দেহ করা স্বাভাবিক। অবশ্য কেবল খোসা দেখে শতভাগ নকল নিশ্চিত করা যায় না।

৩. গন্ধ পরখ করা: নষ্ট বা পচা ডিম থেকে তীব্র ও অপ্রীতিকর গন্ধ বের হয়। অনেক সময় ডিম ভাঙার আগেই এর খারাপ হওয়ার লক্ষণ টের পাওয়া যায়। যদি কোনো ডিম থেকে অস্বাভাবিক বা দুর্গন্ধ আসে, তবে তা খাওয়া থেকে বিরত থাকা উচিত।

৪. খোসার রঙ ও ঔজ্জ্বল্য: মুরগির জাতের ওপর ভিত্তি করে ডিমের খোসা সাদা, অফ-হোয়াইট, হালকা বা গাঢ় বাদামী হতে পারে। তাই শুধু রঙের ভিন্নতা দেখে আসল-নকল বিচার করা যায় না। তবে ডিমের খোসা যদি অতিরিক্ত মাত্রায় মসৃণ ও অস্বাভাবিক ঔজ্জ্বল্যযুক্ত হয়, তবে সেটি ভালো মানের না হওয়ার সম্ভাবনাই বেশি।

tag ট্যাগ: #ডিম