calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / এবার পুরো ইরানকে উড়িয়ে দেয়ার হুমকি চুক্তি না হলে, ট্রাম্পের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

এবার পুরো ইরানকে উড়িয়ে দেয়ার হুমকি চুক্তি না হলে, ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ—ইরানের সঙ্গে চুক্তি করা অথবা দেশটিকে ‘উড়িয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ • বিকাল ০৪:০০
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৭ বার পঠিত

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথ দিয়ে মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়। সংঘাতের কারণে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে অবশ্য তেল পরিবহন আবার বাড়তে শুরু করেছে।

এর মধ্যেই সংঘাত অবসানে কূটনৈতিক তৎপরতাও চলছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধের উত্তেজনা কমানোর বিষয়ে তেহরানের সাত দিনের আস্থা তৈরির পরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা প্রস্তাব পেয়েছে তারা। কাতারের মধ্যস্থতায় মার্কিন জবাবটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে পৌঁছেছে।

ইরানের প্রস্তাবে নির্দিষ্ট শর্ত পূরণের পর ধাপে ধাপে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রথমে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেও কাতারের মধ্যস্থতায় পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। এখন দুই পক্ষের মধ্যে মূল মতপার্থক্যগুলোর পাশাপাশি কোন পক্ষ আগে কোন পদক্ষেপ নেবে—এ নিয়েও আলোচনা চলছে।

তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও সামরিক উত্তেজনা কমেনি। ইরানের বিপ্লবী গার্ডের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার করে অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার সুযোগ নেই। ফলে একদিকে সমঝোতার চেষ্টা, অন্যদিকে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা—দুই ধারাতেই এগোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত।