calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
home হোম / আন্তর্জাতিক / নেতানিয়াহু আমিরাতে অঘোষিত সফরে , দাবি ইসরায়েলি গণমাধ্যমের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহু আমিরাতে অঘোষিত সফরে , দাবি ইসরায়েলি গণমাধ্যমের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতে অঘোষিত সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রয়টার্সও এক জ্যেষ্ঠ ইসরায়েলি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ০১:২৩
history আপডেট: ১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ব্যক্তিগত উড়োজাহাজে করে আবুধাবি যান এবং দিনের বেশির ভাগ সময় সেখানে অবস্থান করেন। পরে তিনি ইসরায়েলে ফিরে যান। তবে নেতানিয়াহুর কার্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

নেতানিয়াহুর এই সফর এমন সময়ে হলো, যখন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা চলছে। এর আগে ইসরায়েলি সংবাদপত্র হারেৎসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রায় দেড় সপ্তাহ আগে শেখ মোহাম্মদ নেতানিয়াহুকে বড় ধরনের হামলার প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন।

 

নেতানিয়াহু ওই দাবি অস্বীকার করেছেন। সংযুক্ত আরব আমিরাতও এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে দুই দেশের মধ্যে ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত যোগাযোগ রয়েছে।

 

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তথ্যসূত্র: দ্য ডন, রয়টার্স