calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আন্তর্জাতিক / হরমুজ বন্ধ ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত : গালিবাফ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হরমুজ বন্ধ ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত : গালিবাফ

ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২০ সেপ্টেম্বর)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৩:৪৭
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

তিনি বলেন, একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা প্রতারণার মাধ্যমে সমাধান চাপিয়ে দেওয়ার পথ বন্ধ হয়ে গেছে। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইরান তার অবস্থান পরিবর্তন করবে না বলেও জানান গালিবাফ।

 

গালিবাফ আরও বলেন, যুদ্ধ ও কূটনৈতিক আলোচনা পরস্পরবিরোধী নয়। তার ভাষ্য, ইরান প্রয়োজন অনুযায়ী সামরিক প্রতিরোধ চালানোর পাশাপাশি উপযুক্ত সময়ে আলোচনাতেও বসবে।

 

এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার কয়েকটি শর্ত পাঠানো হয়েছে। এর মধ্যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ অর্থ ছাড় এবং সমুদ্রপথে অবরোধ প্রত্যাহারের দাবি রয়েছে।

 

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। রয়টার্সের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বরের আগের দিন মাত্র তিনটি বাণিজ্যিক জাহাজ প্রণালিটি পার হয়েছিল, যা ১০ দিনের গড়ের তুলনায় অনেক কম।

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়টি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর আগে ইরান ও ওমানের মধ্যে প্রণালিতে সীমিতভাবে নৌ চলাচল স্বাভাবিক করার একটি সমাধান নিয়ে আলোচনা হলেও আঞ্চলিক সমর্থনের অভাবে তা এগোয়নি। তথ্যসূত্র: আল-জাজিরা, মেহর নিউজ, রয়টার্স

tag ট্যাগ: #হরমুজ বন্ধ