calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / অন্যান্য / শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম ‘হত্যার’ বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের পর চার দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ০১:৫৫
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অপ্রতীম হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম নিষ্পত্তি ও ফাঁসি কার্যকর করা; কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় স্বীকার করে প্রত্যাহার করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠনের দাবিও জানানো হয়েছে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিদের ফাঁসি দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।

মোহাম্মদ হিমেল বলেন, ‘আমরা অপ্রতীম হত্যার বিচার চাই। আমরা চাই, কুমিল্লার প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুক, যেন অপ্রতীমের মতো আর কেউ এই নির্মম হত্যাকাণ্ডের শিকার না হয়।’

আরেক শিক্ষার্থী ফাহমিদা সুলতানা রাতুয়া বলেন, ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ নই। শহরে কিংবা ক্যাম্পাসে আমরা নিরাপত্তা চাই। আমাদের ভাই অপ্রতীম হত্যার বিচার চাই।’

মাহমুদুল হাসান নয়ন বলেন, ‘আমরা তার জানাজা শেষে মহাসড়কে তার হত্যার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করছি। প্রশাসন যেন খুব দ্রুত এই হত্যার তদন্ত করে বিচার নিশ্চিত করে।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো আমরা পেয়েছি। আমরা সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব।’